আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আবারও বাংলাদেশের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পোস্ট এনজো ফার্নান্দেজের

আবারও বাংলাদেশের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পোস্ট এনজো ফার্নান্দেজের

ছবিঃ এলএবাংলাটাইমস

বাংলাদেশে চলমান অস্থিরতায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে আগেও সহমর্মিতা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজ। গত ১৯ জুলাই বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার আক্রান্ত শিক্ষার্থীদের জন্য প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। আজ আবারও তাঁর বাংলাদেশি ভক্তদের পাশে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনজো।

ফেসবুকে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার লিখেছেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’ পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকার সামনে লাল কাপড়ে চোখ বাঁধা এক শিক্ষার্থীর ছবি জুড়ে দেন চেলসিতে খেলা এই ২৩ বছর বয়সী ফুটবলার।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে এনজো লেখেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’

বাংলাদেশে কোটাপ্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় ৫ জুলাই। শুরুতে এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে ১৫ জুলাই থেকে। এখন পর্যন্ত এ ঘটনায় ২১৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এখন দেশের নানা স্থানে সংঘর্ষ চলছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত