আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কানাডায় কটাক্ষের শিকার সাকিব

কানাডায় কটাক্ষের শিকার সাকিব

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এতেই পাল্টে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ। দলের পতনের পরই কানাডায় খেলতে নেমে কটাক্ষের শিকার হয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।


গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন সাকিব। মঙ্গলবার (৬ আগস্ট) সেখানে খেলতে নেমে প্রবাসী বাংলাদেশিদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, খেলা চলাকালে বেশ কয়েকবার টিজিংয়ের শিকার হন সাকিব। সেখানে এক ভক্তকে বলতে শোনা যায়, সাকিব ভাই পদ আছে না গেছে। উল্লেখ্য, সংসদ বিলুপ্তি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সংসদ সদস্য হিসেবে সাকিবসহ অন্যদের মেয়াদ ফুরিয়েছে।


এছাড়াও জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব ছিলেন সাকিব ও মাশরাফি। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন এই দুই ক্রিকেটার। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত