আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কোনো প্রাইভেট হসপিটালে চোরের মতো বিল করলে ছাত্ররা ‘সরাসরি ডিল’ করবে

কোনো প্রাইভেট হসপিটালে চোরের মতো বিল করলে ছাত্ররা ‘সরাসরি ডিল’ করবে

ছাত্র–জনতার আন্দোলন চলাকালে সংঘর্ষ ও সংঘাতে আহত ব্যক্তিদের সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থাসহ চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে সরকার। শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। এর পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানান, কোনো প্রাইভেট হসপিটালে চোরের মতো বিল করলে ছাত্ররা ‘সরাসরি ডিল’ করবে।


সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টি সারজিস লিখেন, আন্দোলনকারীদের জন্য সরকার থেকে প্রাইভেট হসপিটালগুলোতে বিল মওকুফের অথবা ন্যূনতম শুধু মেডিসিন বিল নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও লিখেন, কোনো প্রাইভেট হসপিটাল পূর্বের মতো চোরের ন্যায় বিল করলে বা অপ্রত্যাশিত আচরণ করলে ইন্সট্যান্ট জানাবেন ৷ আমরা সরাসরি ডিল করবো। শিক্ষার্থীরা একসঙ্গে আছে বলেও জানান সারজিস।

শুধুমাত্র মেডিক্যাল ইমারজেন্সিতে আহতদের বিল নিয়ে সমস্যা হলে যোগাযোগ করার জন্য 01731814449 (মাহিন) সমন্বয়ক , 01865352083 (অদিতি) সমন্বয়কের নম্বর সারজিস আলম।

 
এর আগে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আগামীকাল রোববার (১৮ আগস্ট) বৈঠকে বসবে।

বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় আপাতত বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত