আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নাজমুল হাসান পাপনের পদত্যাগের বিষয়ে কিছুই জানেন না ক্রীড়া উপদেষ্টা

নাজমুল হাসান পাপনের পদত্যাগের বিষয়ে কিছুই জানেন না ক্রীড়া উপদেষ্টা

সরকার পতনের সঙ্গে রাষ্ট্রীয়, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লেগেছে রদবদল ও পদত্যাগের হিড়িক। সেখান থেকে বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। সম্প্রতি খবর আসে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চান নাজমুল হাসান পাপন। তবে এ বিষয়ে কিছুই জানেন না অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।


সম্প্রতি বিসিবির একজন পরিচালক জানিয়েছেন ক্ষমতার পালাবদলে ক্রীড়াঙ্গনে অস্থিরতার মধ্যেই সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন পাপন। এ প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করছেন তিনি। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

 
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে। সাবেক ক্রিকেটারদের এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য বলেছি।’

বর্তমানে বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের দাবি করে আসছেন সাবেক ক্রিকেটার, কোচ এবং ক্রীড়া সংগঠকরা। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত