আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রখ্যাত ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন

প্রখ্যাত ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন

প্রখ্যাত ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।


বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১৮ আগস্ট) সকালে ফ্রান্সের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অ্যালাইন ডেলন। ডেলনের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, তিনি ডাউচির নিজ বাড়িতে মারা গেছেন। তার মৃত্যুর সময় তার তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৯ সালে স্ট্রোক করেছিলেন ডেলনের। এরপর থেকেই নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরের শুরুতে ডেলনের পুত্র অ্যান্থোনি জানিয়েছিলেন, তার বাবার বি-সেল লিম্ফোমা শনাক্ত হয়েছে (এক প্রকারের ক্যান্সার)।

অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন ডেলন। লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। 


মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন তিনি। তাতে তিনি লেখেন, ‘কিংবদন্তী চরিত্রে অভিনয় করেছেন ডেলন। বিশ্বকে স্বপ্ন দেখিয়েছেন। ডেলন তারকার চেয়েও বেশি কিছু ছিলেন।’

ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্রজগতে কিংবদন্তী তারকা হিসেবে বিবেচিত ডেলন। বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে বিতর্কিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নারীর প্রতি নেতিবাচক মনোভাবের জন্য ডেলন সমালোচিতও ছিলেন। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত