আপডেট :

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি

অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি। রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে দলটি। সোমবার (১৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তে সবাই একমত হন।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। একটি হলো, ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের পুনঃতদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করবে বিএনপি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হন। অন্যটি হচ্ছে, আগামী ১ সেপ্টেম্বর সাড়ম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।


বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রশাসনসহ আর্থিক খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা দেশবাসীকে আশান্বিত করছে। বিএনপি এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না দলটি। যদিও অন্তর্বর্তী সরকার গঠনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলেন। এখন দলটি আগের অবস্থান নরম করেছে।


নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘মাত্র অল্প কদিন দিন হলো একটি সরকার হয়েছে। এখনই বিএনপি সময় বেঁধে দেবে কেন? এটা অশোভন এবং অনুচিত। আমরা চাইতে হবে না, সময় হলে তারাই নির্বাচনের ঘোষণা দেবে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত