আপডেট :

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

বিসিবিতে নতুন পরিচালক হলেন ফাহিম

বিসিবিতে নতুন পরিচালক হলেন ফাহিম

সংস্কারের ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। জরুরি সভায় সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে।


এছাড়াও পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত প্রার্থী হিসেবে বোর্ডের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হন ফারুক আহমেদ এবং নাজমূল আবেদীন ফাহিম। ফারুক স্থলাভিষিক্ত হন পাপনের জায়গায়। ফাহিমকে মনোনীত করা হয় পরিচালক হিসেবে। 

এর আগে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। এনএসসি মনোনীত পরিচালক ছিলেন তিনি। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি স্বেচ্ছায় পদত্যাগ না করলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত