আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

 

বন্যাকবলিত নোয়াখালী জেলার ৮টি উপজেলা ও ৭টি পৌরসভা এলাকা থেকে ধীরগতিতে পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ও শুক্রবার দিনভর ভারী বৃষ্টিপাত না হওযায় জেলায় কিছুটা পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমির ফয়সাল জানান, বৃহস্পতিবার জেলায় বন্যার পানি বেড়েছে ২১ সেন্টিমিটার, গতকাল কমেছে ৩ সেন্টিমিটার পানি। তবে ক্ষতিগ্রস্ত মানুষরা জানিয়েছেন পানি কমেছে আধা সেন্টিমিটার। 


এ দিকে জেলায় সীমিত হয়ে পড়েছে যানবাহন চলাচল। রেললাইন পানিতে তলিয়ে যাওযায় গতকাল থেকে নোয়াখালীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার বিকালে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।  

জেলার চৌমুহনী রেল স্টেশন মাষ্টার ফখরুল ইসলাম নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নোয়াখালী-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেন আসবে লাকসাম পর্যন্ত। 
  
দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, জেলার ৮টি উপজেলার ৮৭ ইউনিয়ন ও ৭টি পৌর এলাকায় ৫০২টি আশ্রয় কেন্দ্রে ৭৬ হাজার ২৩১ জন মানুষ রয়েছেন। প্রয়োজনে আশ্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। পুরো এলাকায় ৮৮টি মেডিকেল টিম কাজ করছে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত