আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বন্যাদুর্গতদের সাহায্যার্থে ‘জরুরি সংযোগ’ কনসার্টের আয়োজন

বন্যাদুর্গতদের সাহায্যার্থে  ‘জরুরি সংযোগ’ কনসার্টের আয়োজন

তুমুল বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলের তোড়ে প্লাবিত দেশের পূর্বাঞ্চল। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে দুর্ভোগে পড়েছেন মানুষ। বন্যাদুর্গতদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জরুরি সংযোগ’ কনসার্টের আয়োজন করা হয়। 


শুক্রবার (২৩ আগস্ট) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজন করা এই কনসার্টে অংশ নেয় শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী। কনসার্টে বিভিন্ন গান পরিবেশন করেন তারা।


মূলত এই কনসার্টের মাধ্যমে শ্রোতা ও দর্শনার্থীরা বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে টাকা ও ত্রাণ নিয়ে আসেন। এতে ২০ ট্রাক ত্রাণ ও ২১ লাখ টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে ব্যান্ড শিরোনামহীন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শিরোনামহীন জানিয়েছে, গতকাল বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে ‘জরুরি সংযোগ’ কনসার্ট থেকে অর্থ সংগ্রহ হয়েছে ২১ লক্ষ ৪১ হাজার দুইশত টাকা। পাশাপাশি বন্যা কবলিত এলাকার জন্য প্রায় ২০ ট্রাক পরিমাণ ত্রাণ সংগ্রহ করা হয়েছে।

 

শিরোনামহীন জানায়, ‘কৃতজ্ঞতা রইল যারা এভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, সমস্ত শিল্পীদের যারা বিনা পারিশ্রমিকে পারফর্ম করেছেন। কৃতজ্ঞতা জানাই আয়োজকদের এবং ভলান্টিয়ারদের যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন। খুব দ্রুত ভলান্টিয়াররা বন্যা আক্রান্ত অঞ্চলে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। গত কয়েকটা সপ্তাহ বাংলাদেশ শুধু অবাকই করে গেছে আমাদের। মানুষ মানুষের জন্যে।’

এর আগে শিরোনামহীনের পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, ‘জরুরি সংযোগ’ কনসার্টে পারফর্ম করছে দলটি। যেখানে তারা প্রথমবারের মতো স্টেজে গাইছে ছাত্র-জনতার আন্দোলন নিয়ে সদ্য প্রকাশিত নতুন গান ‘কেন’।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত