আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ৩০ রান

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ৩০ রান

রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে চমক দেখিয়েছে বাংলাদেশ। ড্রয়ের পথে যাওয়া টেস্টে প্রাণ ফিরিয়ে এনেছে বাংলাদেশের বোলাররা। পঞ্চম দিনে পাকিস্তানের ৯ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। এতেই ১৪৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। মাত্র ২৯ রানের লিড পেয়েছে তারা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩০ রান।  


চতুর্থ দিনে এক উইকেট হারিয়েছিল পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ১২ ও শান মাসুদ ৯ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নেমে শুরুতেই মাএমন বিতর্কের মাঝেই মাসুদের উইকেট হারায় পাকিস্তান। তাকে ফিরিয়ে পঞ্চম দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ।

দলীয় ২৮ রানে ৩৭ বলে ১৪ রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেন শফিক। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

বাবর ৫০ বলে ২২ ও সৌদ শাকিল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। বাবরকে আউট করেন নাহিদ রানা। আর শাকিলকে বোকা বানান সাকিব আল হাসান।


এরপর মোহাম্মদ রিজওয়ান ও শফিক মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ৩৭ রানের জুটি গড়েন তারা। তবে সাকিব ও মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। 

শফিক ৮৬ বলে ৩৭ ও আঘা সালমান খালি হাতে সাজঘরে ফিরে যান। এরপর মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। তবে বিরতি থেকে ফিরেই পাক শিবিরে ফের আঘাত হানেন সাকিব-মিরাজ। 

শুরুতেই শাহিন আফ্রিদিকে আউট করেন মিরাজ। এরপর ক্রিজে আসা নাসিম শাহকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন সাকিব। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন রিজওয়ান। ৭০ বলে ফিফটি পূরণ করেন তিনি। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত