আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ভারী বৃষ্টির আশঙ্কায় ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট

ভারী বৃষ্টির আশঙ্কায় ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট

ভারী বৃষ্টির আশঙ্কায় ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।


সোমবার (২৬ আগস্ট) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়ার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।


রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরাও রয়েছে। ত্রিপুরায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতে বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়। যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দেখা দিলে এতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, ক্ষতিগ্রস্ত ৫৭ লাখ মানুষবন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, ক্ষতিগ্রস্ত ৫৭ লাখ মানুষ
আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থানের চিতোরগড় থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। ২৯ আগস্টের মধ্যে এই গভীর নিম্নচাপ পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে দক্ষিণ রাজস্থান ও গুজরাটে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরে গভীর নিম্নচাপটি সৌরাষ্ট্র, কচ্ছ হয়ে পাকিস্তানের কিছু অংশে পৌঁছাতে পারে।


ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে; যা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মতো অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে পারে। এ সময় তীব্র বাতাসের পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। যে কারণে সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্ক করে দিয়ে আইএমডি মৎস্যজীবী, কৃষক এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

সোমবার আইএমডির জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়ায় আগামী ২ থেকে ৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকায় রেড অ্যালার্ট জারি করে সতর্কতামূলক পদক্ষেপ নিতে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

পানির চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর, নোয়াখালীতে নতুন আতঙ্কপানির চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর, নোয়াখালীতে নতুন আতঙ্ক
আইএমডি বলেছে, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। দেশটির এই আবহাওয়া বিভাগ লোকজনকে শক্তিশালী বাতাসের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আইএমডি বলেছে, সোমবার মধ্যপ্রদেশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার এবং সোম ও মঙ্গলবার দক্ষিণ রাজস্থানে ৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে। 

এছাড়া গুজরাট ও সীমান্ত লাগোয়া পাকিস্তানের কিছু অঞ্চলের পাশাপাশি উত্তর মহারাষ্ট্র এবং উত্তর-পূর্ব আরব সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বৈরী এই পরিস্থিতিতে বন্যা, রাস্তায় যান চলাচল বন্ধ ও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আইএমডি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত