আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

যুক্তরাষ্ট থেকে প্রেরিত রেমিটেন্স প্রবাহে জোয়ার বইছে

যুক্তরাষ্ট থেকে প্রেরিত রেমিটেন্স প্রবাহে জোয়ার বইছে

দেশেতো মা-বাবা, আত্মীয় স্বজনরা আছেন। বন্যার পানি উঠে গেছে হঠাৎ করে। চারদিকে পানি সবাই কস্ট করতেছে। নিজেদের জন্য এবং প্রতিবেশীদের জন্য যাতে উপকার হয় সেজনই টাকা পাঠাচ্ছি দেশে। এমন ভালোবাসার টান শোনা গেছে টাকা নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরের বাসিন্দা নিউইয়ক সিটির ব্রুকলিনের ইস্ট ইউয়র্কে বসবাসকারী মোঃ মাসুদ হাসান। ভারত থেকে নেমে আসা ঢল, টানা বর্ষণে ঢুবে যাওয়া ১১ জেলার বন্যাপীড়িত স্বজনদের জন্য প্রবাসীদের এমন ভালোবাসায় যুক্তরাষ্ট থেকে প্রেরিত রেমিটেন্স প্রবাহে জোয়ার বইয়ে দিচ্ছেন। প্রতিটি মানি এক্সেচেঞ্জে মাসুদ হাসানের মতো প্রবাসীদের টাকা পাঠানোর জন্য ভীড়ের কারণে ঈদ মওসুমের ব্যাস্ততম পরিবেশ লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রহত্যা এবং সহিংস ঘটনার জের ধরে অনিশ্চয়তা এবং ইন্টারনেট বন্ধ করে দেয়ার পর গত ১৭ জুলাই থেকে রেমিটেন্স প্রবাহ কমতে থাকে। ইন্টারনেট বন্ধ থাকা, ব্যাংক বন্ধ থাকা, কার্ফ্যুসহ দেশব্যাপী বিক্ষোভ এবং আওয়ামীলীগ সরকারের পতন তরান্বিত করতে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত রেমিটেন্স প্রেরণ তলানীতে ঠেকে। ইন্টারনেট চালুর পর পর কিছুটা স্বাভাবিক হলেও ৫ আগস্ট পর্যন্ত দেশে টাকা প্রেরণে প্রবাসীরা সতর্ক ছিলেন। পরবর্তীতে ধীরে ধীর পরিস্থিতি স্বাভাবিক হয়। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাক্ষ্মনবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়িসহ বন্যাকবলিত জেলাগুলো সর্বাধিক প্রবাসী অধ্যুষিত হওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে ৩০-৪০ ভাগ রেমিটেন্স প্রেরণ বেড়েছে। তাছাড়া সকল জেলার প্রবাসীরা কোননা কোন ভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় রেমিটেন্স প্রবাহের এই উর্ধ্বগতি বলে জানিয়েছে মানি এক্সচেঞ্জগুলো। সোমবার বিকালে  নিউইয়র্ক সিটির ওজনপার্কে সোনালী এক্সচেঞ্জের শাখায় গিয়ে দেখা যায় ৪জন লাইনে দাঁড়িয়ে আছেন দেশে টাকা পাঠাতে। এসময় কুমিল্লার বুড়িচংয়ের মোঃ ইসলাম জানান, পানি বেড়ে গেছে পরিবারের জরুরী খরছের জন্য টাকা পাঠাতে এসেছেন। তাছাড়া এলাকার মানুষজনও আছে। উদ্বেগ আর ভালোবাসা মেশানো কন্ঠে বলেন এই প্রবাসী। ব্যাংক এশিয়ার সহযোগী প্রতিষ্ঠান বিএ এক্সপ্রেস ওজনপার্ক শাখার কাস্টমার সার্ভিস অফিসার আহমেদ মাসুম কচি জানান, দেশের সহিংসতার সময় রেমিটেন্স প্রেরণ একেবারেই কমে গিয়েছিলো। ধীরে ধীরে সেটি স্বাভাবিক হয়। এখন স্বাভাবিক অবস্থার চেয়েও ৩০ শতাংশেরও বেশী রেমিটেন্স যাচ্ছে। রেমিটেন্সের প্রবাহ স্বাভাবিকের তুলনায় বেশী আখ্যা দিয়ে স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও মোঃ মালেক বলেন- প্রবাসীরা বন্যাপীড়িত স্বজনদের জন্যই এখন টাকা পাঠাচ্ছে দেশে। স্বাভাবিক সময়ের চেয়ে এই হার ৩০ শতাংশেরও বেশী হতে পারে। রেমিটেন্স প্রবাহ অনেক বেশী। এটির তুলনামূলক বিচার করা যাবেনা। কারণ, এখনকার টাকাটা পুরোই বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারবারের জন্য পাঠাচ্ছে সবাই। যদি অন্যকারণে পাঠাতো তাহলে তুলনা করা যেতো। এমনটি জানিয়েছেন সোনালী এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত সিইও নোয়াব আলী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত