আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

কর্মকর্তা মো. রেজওয়ানুল হকের নামে ১০ কোটি টাকা মানহানির মামলা

কর্মকর্তা মো. রেজওয়ানুল হকের নামে ১০ কোটি টাকা মানহানির মামলা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হকের নামে ১০ কোটি টাকা মানহানির মামলা হয়েছে।


আদালত মামলাটি আমলে নিয়ে উলিপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আরজি সূত্রে জানা যায়, বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম উলিপুর পৌরসভার বাকরের হাটবাজার কৃত্রিম প্রজনন পয়েন্টের একজন স্বেচ্ছাসেবী। গত ১৫ মে প্রাণিসম্পদ দপ্তরে কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী, কৃত্রিম প্রজননকর্মী ও পশুপালন খামারিদের নিয়ে এক মতবিনিময় সভা হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ২ ও ৩ নম্বর আসামির রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে বাদী মঞ্জুরুল ইসলাম ও তার দল বিএনপিকে তিরস্কার করেন।

পরে বাদী ওই মন্তব্যের কারণ জানতে চাইলে ১ নম্বর আসামি সবার উপস্থিতিতে তাকে ও বিএনপিকে গালাগাল দিতে থাকেন। এ সময় রেজওয়ানুল হক জিয়াউর রহমানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। একজন সরকারি কর্মচারী হয়ে সবার উপস্থিতিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলায় নেতা–নেত্রীর মানসম্মানের হানি হয়েছে, যা বাংলাদেশের মুদ্রায় ১০ কোটি টাকাতেও পূরণ করা সম্ভব নয়। এ অবস্থায় মামলা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু বলেন, ‘আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত যেহেতু মামলাটি সরাসরি আমলে নেননি, সেহেতু অভিযোগের বিষয়ে সত্যতা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সাবজুডিস ম্যাটার হওয়ায় মন্তব্য করা সমীচীন নয়।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত