আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মোদির সঙ্গে ফোনালাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ

মোদির সঙ্গে ফোনালাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত সপ্তাহে ফোনালাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। খবর এনডিটিভির। 


হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কারবির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদির সঙ্গে ফোনালাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জো বাইডেন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জন কারবি জানান, টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে চলমান ঘটনা নিয়ে ‘উদ্বেগ প্রকাশ করেছেন।’ 

এক প্রশ্নের জবাবে কারবি বলেছেন, ‘আমি বলতে চাচ্ছি, প্রেসিডেন্ট (বাইডেন) বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে তার অব্যাহত উদ্বেগ স্পষ্ট করেছেন।’   

এর আগে গত ২৬ আগস্ট প্রকাশিত হোয়াইট হাউজের বিবৃতিতে এই ফোনালাপে বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে এমন কোনো কথাই বলা হয়নি। 

২৬ আগস্ট প্রকাশিত হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন।

সেইসময় হোয়াইট হাউজের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গে নাম না থাকলেও মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়।

অবশেষে হোয়াইট হাউজের পক্ষ থেকে গতকাল জানানো হলো, বাইডেন-মোদির ফোনালাপে বাংলাশে প্রসঙ্গ ছিল। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত