আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ভারতীয়দের চাকরি থেকে বিদায় দিতে বললো আওয়ামী লীগ

ভারতীয়দের চাকরি থেকে বিদায় দিতে বললো আওয়ামী লীগ

বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন- দেশের বিভিন্ন মহলে এমন কথা বহুদিনের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয়রা চাকরিসহ নানা সুযোগ-সুবিধা নিয়েছিল বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে। এবার শেখ হাসিনার সেই দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকুরিচ্যুত করার।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওইসব ভারতীয়দের তালিকা করে চাকরিচ্যুতির দাবি জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, ‘মাননীয় উপদেষ্টা- ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে, তাদের তালিকা করে, চাকরি থেকে বিদায় করে, দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে!’

সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন- বাংলাদেশে শিক্ষিত বেকার ২৬ লাখ ৪০ হাজার, সেখানে ২৬ লাখ ভারতীয় কীভাবে উচ্চ বেতনে চাকরি করেন? তাদের বেতন হয় ডলারে! প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স ভারতে চলে যাচ্ছে। রেমিট্যান্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত