আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘে প্রথম যোগদান

ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘে প্রথম যোগদান

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসছেন। তিনি নিউইয়র্ক এসে পৌছার পর ২৫ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁর সম্মানে আয়োজিত গণ সংম্বর্ধনা সভায় যোগ দেবেন ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং জাতিসংঘের অধিবেশে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর শুক্রবার। মাঝে বিশ্ব নেতৃবৃন্দের সম্মানে প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশ ভোজ সভায় যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ইউনূস। ঢাকা থেকে প্রাপ্ত ক‚টনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘে এটি হবে প্রথম যোগদান। এজন্য ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফর বেশ গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘে তার ভাষণের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আগ্রহ থাকবে বলে বিশেষজ্ঞমহল অভিমত ব্যক্ত করেছেন। সূত্র মতে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের সময় ড. মুহাম্মদ ইউনূসের সাথে ছোট পরিসরের সফর সঙ্গী থাকবে। নিতান্তই যে সকল সরকারী কর্মকর্তার কাজ রয়েছে শুধু তারাই তার এবারের সফর সঙ্গী হবেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের ৭৯তম সাধারণ অধিবেশন। অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরমধ্যে হাই লেভেল জেনারেল ডিবেট চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত