আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

যারা প্রতিবাদ জানিয়েছেন তারাই আসল বীরশ্রেষ্ঠ: মুশফিক

যারা প্রতিবাদ জানিয়েছেন তারাই আসল বীরশ্রেষ্ঠ: মুশফিক

যারা দেশে থেকে শেখ হাসিনা সরকারের গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাদেরই ‘আসল বীরশ্রেষ্ঠ’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। প্রায় এক দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে জালিয়াতি ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মুশফিক। দীর্ঘ ৯ বছর পর বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে ফেরেন। দেশের মাটিতে পা দিয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সিজদা দিতে দেখা যায়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে তার সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে পুরনো বন্ধু, সহকর্মী ও ভক্তদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন। 


অনুষ্ঠানে মুশফিক বলেন, ১৫ বছর প্রতিনিয়ত মানুষকে ভয়ের মধ্যে আটকে রাখা হয়েছিল। ছাত্রদের রক্তের বিনিময়ে সেই ভয় দূর হয়েছে। যে পরিবার তাদের সন্তান হারিয়েছে, এই বিপ্লবে তাদের ত্যাগই সবচেয়ে বেশি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে এখনো ভাবা যাবে না সব কিছু অর্জন হয়ে গেছে। এখনো শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। সেই সাহসে শেখ হাসিনা বলতে পারছেন, চট করে তিনি চলে আসবেন। তিনি আরও বলেন, খেয়াল রাখতে হবে স্বৈরাচারের প্রেতাত্মারা যেন আবার কোনো নেতৃত্বে না চলে যায়। পাশের দেশে বসে এখনো ষড়যন্ত্র করে চলেছে।

অনুষ্ঠানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুশফিককে গণতন্ত্রের সত্যিকারের নায়ক উল্লেখ করে তিনি বলেন, মুশফিক আমাদের কাছে, এই দেশের মানুষ ও গণতন্ত্রকামী মানুষের কাছে হিরো হিসেবে থাকবেন। আমরা যখন কথা বলতে পারিনি, তখন মুশফিক আমেরিকা এবং ইউরোপে বাংলাদেশের গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন। এমন সন্তান বাংলার ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার।


তিনি বলেন, মুশফিক ও তার সঙ্গীরা ফ্যাসিবাদী হাসিনার অত্যাচার ও নির্যাতনের কারণে দেশে থাকতে পারেনি। তারা লড়াই করেছেন বাইরে গিয়ে। আর আমরা দেশের ভেতর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং বিজয় অর্জন করেছি ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে মধ্য দিয়ে। এই বিজয় তখনি সুসংহত হবে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি কর্মকর্তা সমিতির নেতা ড. নেয়ামত উল্যাহ, বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রমাণিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, কবি আব্দুল হাই সিকদার। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত