আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সকল গেট

আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সকল গেট

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্ধের পাঁচ দিন পর আবারও ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট। 


শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ১৬টি গেট খুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।


তিনি বলেন, রাঙ্গামাটিতে আবারও ভারী বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ফলে কাপ্তাই বাঁধের স্পীলওয়ের ১৬টি গেট সন্ধ্যায় ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে কাপ্তাই হ্রদ হতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। 

তিনি আরও জানান, কাপ্তাই হ্রদে প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকায় হ্রদ সংলগ্ন এলাকাগুলো আবারও নিমজ্জিত হচ্ছে। তাই কাপ্তাই হ্রদের পানি উচ্চতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় সব গেট বন্ধ করে দেওয়া হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত