আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়া পল্টনে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ পেছালো

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়া পল্টনে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ পেছালো

পূর্ব নির্ধারিত ১৫ সেপ্টেম্বর রবিবার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়া পল্টনে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ পেছানো হয়েছে। সমাবেশটি আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার হবে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 


আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন।

বিএনপির নানা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সকালের সংবাদ সম্মেলনটি জরুরিভাবেই করা হচ্ছে। এ কারণে সমাবেশ পেছানো হয়েছে। বিশেষ করে সর্বশেষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের নানা বিষয়ে মত জানাতে পারে বিএনপি। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনে এখনও বিগত সরকারের ঘনিষ্ঠদের অবস্থানসহ রাষ্ট্রীয় ও প্রশাসনিক স্তরের উচ্চ পর্যায়ে সাবেক সরকারের অনুরাগীদের বিষয় উঠে আসতে পারে।


দলের প্রভাবশালী এক নেতা শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য, দেশের প্রশাসনিক স্তরে অনিশ্চয়তা, দলীয় নেতাকর্মীদের মামলা সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভিন্ন অবস্থানসহ অনেকগুলো উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে সুনির্দিষ্ট একটি ধর্মভিত্তিক দলের অনুসারীদের প্রাধান্য দেওয়া, আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতি ও এর উত্তরণ নিয়ে উদ্বিগ্ন।’

জানতে চাইলে রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবহিত নই।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত