আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কোনো সংস্কারই সুফল হবে না যদি মানুষের সংস্কার না হয়

কোনো সংস্কারই সুফল হবে না যদি মানুষের সংস্কার না হয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংবিধান সংস্কার বা যে কোনো সংস্কারের সুফল হবে না, যদি মানুষের সংস্কার না হয়। মানুষের সংস্কার করতে না পারলে কোনো ফল হবে না। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে।


শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অডিটরিয়ামে সম্মিলিত পাঠাগার আন্দোলন আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।


পাঠাগার মানুষের সংস্কার করতে পারে উল্লেখ করে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, পড়াশোনার মাধ্যমে, পাঠাভ্যাসের মাধ্যমে এর সংস্কার করতে পারে। সংস্কারের জন্য যা করা হয়, বাস্তবে তা কার্যকর হয় না। সংস্কারগুলো কার্যকর করে মানুষ।

তিনি বলেন, আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পাঠাভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই। ফেসবুকের কারণে মানুষের মনোযোগের সীমা কমে যাচ্ছে। ব্যক্তির জন্য, সমাজের জন্য ক্ষতিকর হচ্ছে। এর প্রতিকার হচ্ছে বই পাঠ। বই পাঠ চিন্তার বিকাশের, কল্পনার বিকাশের সহায়তা করে। মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করে। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে।


সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস ছাত্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক সফিক ইসলাম, লেখক ও প্রকাশক ফিরোজ আহমেদ,সম্মিলিত পাঠাগার আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত