আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

রেশন পাবেন পোশাক শ্রমিকরা: শ্রম সচিব

রেশন পাবেন পোশাক শ্রমিকরা: শ্রম সচিব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, পোশাক কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের রেশন দেয়ার ব্যবস্থার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। রেশনের বিষয়টি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। তবে আপাতত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।


শনিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


শ্রম সচিব বলেন, ‘দেশের যেসব শ্রমঘন এলাকা রয়েছে যেমন সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জে টিসিবির কার্ডের বাইরেও কিভাবে ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ বাড়ানো যায় সে ব্যাপারে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। এরমধ্যেই এ ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। বাণিজ্য সচিবকে এরমধ্যেই আমি ডিও প্রেরণ করেছি। আমরা চেষ্টা করছি ওই সব এলাকায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করার, যেন শ্রমিকরা উপকৃত হন।’
 
শ্রমিকদের স্বল্পমূল্যে এবং সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে চিন্তা ভাবনা করছি। সরকারি হাসপাতালে এমনিতেই চিকিৎসার খরচ কম। তবে শ্রমঘন এলাকাগুলোতে সরকারি হাসপাতালগুলোতে আলাদা ডেস্ক করা যেতে পারে, অপরদিকে ওইসব এলাকায় যেসব বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিক রয়েছে তাদের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে শ্রমিকদের স্বল্প খরচে চিকিৎসা সুবিধার ব্যবস্থা করা যেতে পারে।’
 
অপরদিকে পোশাক শিল্পে অস্থিরতার পেছনে বিদেশি ইন্ধনের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে জানিয়ে এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান শ্রম সচিব।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত