আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কলকাতার বাজারে কাল উঠছে বাংলাদেশের ইলিশ

কলকাতার বাজারে কাল উঠছে বাংলাদেশের ইলিশ

ছবি: এলএবাংলাটাইমস

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের পেট্রাপোল বা হরিদাসপুর সীমান্তে পৌঁছায় ইলিশের এ চালান। আগামীকাল শুক্রবার থেকে কলকাতার বাজারে এই ইলিশ হাতে পেতে পারেন ক্রেতারা।

কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ইলিশবোঝাই ট্রাক বেনাপোল সীমান্ত পার হয়ে হরিদাসপুর সীমান্তে ঢুকেছে। এখন সেখানে শুল্ক–সংক্রান্ত কাজ হচ্ছে। রাতেই এই ইলিশ হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুর ও শিলিগুড়ির পাইকারি বাজারে ঢুকবে। কাল কলকাতার বিভিন্ন বাজারে মিলবে এই ইলিশ।

২১ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী এ বছর ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করা হবে। এ ইলিশ ভারতে যাবে ১২ অক্টোবর পর্যন্ত। আনোয়ার মকসুদ বলেন, বৃহস্পতিবার ছয়টি ট্রাকে ৩০ থেকে ৪০ টন ইলিশ ঢোকার কথা। শুক্রবারে বাংলাদেশ থেকে ইলিশ আসবে না। পরদিন শনিবার থেকে আবার আমদানি শুরু হবে।

ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনোয়ার মকসুদ বলেন, কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এক আবেদনে বলেছেন, ইলিশ রপ্তানির সময়সীমা যেন সংক্ষিপ্ত করা না হয়। গত বছর সময় স্বল্পতার কারণে রপ্তানির জন্য ঘোষিত পরিমাণ মাছ কলকাতায় আসেনি। সে বছর রপ্তানির জন্য বাংলাদেশ ৩ হাজার ৯৫০ টন নির্দিষ্ট করলেও এসেছিল ৫৮৭ টন।

২০১২ সালে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। তবে ২০১৯ সাল থেকে গত পাঁচ বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। আনোয়ার মকসুদ বলেন, ২০১৯ সালে বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ এসেছিল। এরপর ২০২০ সালে ১ হাজার ৮৫০ টন, ২০২১ সালে ১ হাজার ২০০ টন, ২০২২ সালে ১ হাজার ৩০০ টন এবং ২০২৩ সালে ৫৮৭ টন ইলিশ বাংলাদেশ থেকে আমদানি করেছিল ভারত।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত