আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

আসছেন ভলকার তুর্ক, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সম্ভাবনা

আসছেন ভলকার তুর্ক, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সম্ভাবনা

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশ সফর করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর তার ঢাকা সফরের কথা রয়েছে। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি অন্যান্য উপদেষ্টা, সরকারের বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্নজনের সঙ্গে বৈঠক করবেন তিনি।


সফরে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস থেকে নিযুক্ত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন ভলকার তুর্ক। এ ছাড়া বাংলাদেশে একটি অফিস স্থাপন করতে চায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস। এ বিষয়ে বড় আকারে আলোচনা হতে পারে।


এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টার সঙ্গে ভলকার তুর্কের টেলিফোন আলাপ হয়। ওই আলাপে জুলাই ও আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বিষয়টি নিয়ে আলোচনা হয়।’

গত মাসে ভলকার তুর্কের ঢাকা সফরের একটি সম্ভাবনা ছিল কিন্তু পরে দুপক্ষের শিডিউল না মেলার কারণে তিনি আসেননি। তবে একই মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস এবং ভলকার তুর্কের বৈঠক হয় বলে তিনি জানান।

জাতিসংঘের মানবাধিকার অফিস

পৃথিবীর ১৯টি দেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস রয়েছে। সংস্থাটির ওয়েবসাইট অনুযায়ী, ওই সব অফিস প্রধানত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, সুরক্ষা, গবেষণা, সরকার, জাতীয় কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, ভুক্তভোগী এবং অন্য প্রাসঙ্গিক সহযোগীদের প্রযুক্তিগত সহযোগিতা প্রদান; সক্ষমতা বৃদ্ধি এবং জনসাধারণের প্রতিবেদনের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা করে থাকে।

সাধারণভাবে অফিস খোলার জন্য যে দেশগুলোর সঙ্গে যে চুক্তি করা হয়, সেখানে যেকোনো স্থানে মানবাধিকার অফিসের অবারিত প্রবেশাধিকারের বিষয়টি উল্লেখ থাকে। এ ছাড়া অফিস চালানোর খরচ সংগ্রহ করা হয় অনুদানের মাধ্যমে।

বাংলাদেশ যদি অফিস খোলার অনুমতি দেয়, তবে সেটি হবে ২০তম অফিস।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত