আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

জাতীয় শিক্ষা সপ্তাহের ক্রেস্টে শেখ হাসিনার নাম, ছবি হলো ভাইরাল

জাতীয় শিক্ষা সপ্তাহের ক্রেস্টে শেখ হাসিনার নাম, ছবি হলো ভাইরাল

জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৮৫টি ক্রেস্ট বিতরণ করা হয় বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। বরগুনার তালতলীতে অনুষ্ঠিত সেই শিক্ষা সপ্তাহের ক্রেস্টগুলোর মধ্যে ১০টিতে স্লোগান লেখা রয়েছে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। ক্রেস্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মার্চে উজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠিত হয়। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছিল। অনুষ্ঠান তখন হলেও তালতলী উপজেলায় বিজয়ী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়নি। 


বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনের পায়রা সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিন বিভাগে ৮৫ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা ক্রেস্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

রাতেই ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান লেখা ক্রেস্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 


উপজেলার বড়বগী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নয়া ভাইজোড়া বিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাজেন্ডা বাস্তবায়ন করতেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় জেনেশুনে এমন কাজ করেছেন। তার এমন কাজের তীব্র নিন্দা জানাই।’ 

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, ‘আগের ক্রেস্ট এখন বিতরণ করেছে। আয়োজকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল।’

এ বিষয়ে ইউএনও উম্মে সামলা বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আমি অনেক কাজের ফাঁকে উদ্বোধন করেছি মাত্র। ক্রেস্টে কী লেখা ছিল দেখিনি। পরে তিনি (মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) ওই ক্রেস্ট বিতরণ করেছেন। ভুল হলে তার হয়েছে।’ 

আর তালতলীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় বলেন, ‘জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান গত মার্চে শেষ হয়েছে। ওই অনুষ্ঠানের ক্রেস্ট এখন বিতরণ করেছি। ১০টি ক্রেস্টে ভুল ছিল। ওই ক্রেস্টগুলো জব্দ করা হয়েছে। সংশোধন করে পরে আবার বিতরণ করা হবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত