আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত আবদুল্লাহ

ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত আবদুল্লাহ

দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে এবং এ দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  


তিনি বলেন, দেশে আর ফ্যাসিবাদের পুর্নবাসন হবে না। দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে। পরবর্তী সরকারে কে আসবে তা নির্ধারণ করবে জনগণ। জনগণ যদি মনে করে এমন কাউকে ক্ষমতায় আনবে যারা পূর্বের মতো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে, তার দায়ভারও তাদেরই নিতে হবে। এখন সিদ্ধান্ত আপনাদের, কাকে আগামীতে ক্ষমতায় আনবেন।  


হাসনাত বলেন, দেবিদ্বারে কোনোভাবেই চাঁদাবাজিকে স্থান দেওয়া হবে না। এটি রাজনৈতিক ও সামাজিকভাবেই সবাইকে মোকাবিলা করতে হবে। দেবিদ্বারের অবস্থা এমন হয়েছে, যারা রাজনীতিতে আসছে তারা বিদেশে থাকছে এবং দেশে এসে পৈতৃক কোটায় ক্ষমতায় আসছে। তাদের নিজেদের মধ্যে পাতানো বিরোধী বিরোধী খেলা আছে। অর্থাৎ সরকারে গেলেও আমার পরিবার, বিরোধী দলে গেলেও আমার পরিবার। যারা গত ১৬ বছর মানুষের ওপর জলুম নির্যাতন করেছেন তাদের সমঝোতার মাধ্যমে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আপনারা যারা নির্যাতনের শিকার হয়েছেন আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন এবং আইনি সহায়তা নেবেন। এ ক্ষেত্রে যারা বাধা দেবে তাদের নামগুলো প্রকাশ করবেন।

হাসনাত আরও বলেন, দেবিদ্বারে যারা শহীদ ও আহত হয়েছেন, আমি বিভিন্ন ফাউন্ডেশনে গিয়ে গিয়ে তাদের জন্য অর্থ সহায়তা এনেছি। ইতোমধ্যে দেবিদ্বারের ১০ শহীদ পরিবারের মাঝে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি দুই শহীদের নাম আমার কাছে পরে এসেছে। আহতদের দেওয়া হয়েছে ছয় লাখ টাকা। এটি সরকারি কোনো অনুদান নয়। সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডশন করেছে। ওই ফাউন্ডেশনের মাধ্যমে আরও অনুদান দেবে।  


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত