আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

অ্যাওয়ার্ড পেলেন নাসের শাহরিয়ার জাহেদী

অ্যাওয়ার্ড পেলেন নাসের শাহরিয়ার জাহেদী

 

ফেডারেশন অফ এশিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের (এফএপিএ) ৩০তম কংগ্রেসে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীকে ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি এবং ফার্মাসিউটিক্যাল মার্কেটিং খাতে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‌‘ইশিদেত এওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


উদ্ধৃতিপত্রে উল্লেখ করা হয়েছে, জাহেদী এশিয়ায় ফার্মেসি পেশার উন্নয়নে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এফএপিএ’র সভাপতি ড. ইয়োলান্ডা রোবেলস জনাব জাহেদীকে পুরস্কার প্রদান করেন। কোরিয়া সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী, কোরিয়ার এফডিএ’র মহাপরিচালক এবং ২৪টি এশীয় রাষ্ট্রের দুই হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিনিধিদের উপস্থিতিতে জাহেদীর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করা অত্যন্ত গুরুত্ববহ ছিল।


উদ্ধৃতিটিতে বলা হয়েছে, এই স্বীকৃতি জনাব জাহেদীর ফার্মাসিউটিক্যাল সেক্টরের প্রতি কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গের একটি প্রমাণ এবং এ শিল্পে নিয়োজিত অন্যদের জন্য এটি উৎকর্ষ সাধনের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।

এ বছর এফএপিএ ৩০তম কংগ্রেসের সাথে সংস্থাটি তার ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীও উদযাপন করছে। আগামী ২ নভেম্বর এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত