আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

সংবিধান সময়োপযোগী করার পরামর্শ

সংবিধান সময়োপযোগী করার পরামর্শ

বিশিষ্ট আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন দেশের সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন।


শনিবার (২ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মতিঝিল কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন।


ড. কামাল ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদের সংবিধান খসড়া কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবিধানিক সংস্কার কমিশনের (জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক) দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো: সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনকে সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন।

কামাল হোসেন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে সংবিধান সংস্কার প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেন।

তিনি কমিশনের প্রধান ও প্রতিনিধি দলের অন্য সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

কমিশনের সদস্য প্রফেসর সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো: মুস্তাইন বিল্লাহ প্রতিনিধি দলে ছিলেন।

সূত্র : বাসস

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত