আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

‘পাকিস্তানের খেলোয়াড়দের চেয়ে আমরা পিছিয়ে থাকি

‘পাকিস্তানের খেলোয়াড়দের চেয়ে আমরা পিছিয়ে থাকি

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার সংবাদমাধ্যমকে পেয়ে খুব জোর দিয়ে একটা কথা বললেন, ‘তোমরা এক জনের কথা কেউ বলনি। এটা ভালো যে, সাফের সেরা খেলোয়াড়দের নিয়ে কথা বেশি হবে। কিন্তু দলের আরো কিছু ফুটবলার থাকেন, যাদের কথা আলাদা করে বলতে হয়।’ প্রশ্নটা ছিল সাফে কোন ফুটবলার কোচের চোখে লেগে আছে? তখনই পিটার বাটলার ভিড়ের মধ্যে একজনকে তুলে আনেন।


আফিদা খন্দকার প্রান্তি। ‘তোমরা কেউ তার কথা বলনি। এই ফুটবলার দলের জন্য দারুণ পারফরম্যান্স করেছেন। পুরো গ্রুপের মধ্যে রক পারফরম্যান্স করেছে।’ চমৎকার লেগেছে-বললেন পিটার বাটলার। সংবাদমাধ্যমকে আফিদা খন্দকার প্রান্তির নামটা সবার মনে গেঁথে যাওয়ার মতো করে তুলে আনলেন পিটার। কারণও আছে।

গত সাফে স্টপারব্যাক হিসেবে পাহাড় হয়ে দাঁড়িয়ে ছিলেন আঁখি খাতুন। তার শারীরিক উচ্চতার সঙ্গে লড়াই করে ভারত, পাকিস্তানের ফুটবলাদের পেরে ওঠা খুব সহজ ছিল না। আঁখি চীনে যাবে বলে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর তার জায়গাটা শূন্য হয়ে যায়। জাতীয় নারী দলের রক্ষণভাগ ফাঁকা হয়ে যায়। কে দায়িত্ব পালন করবেন এমন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ফুটবল অঙ্গনে। কিন্তু বাফুফের একাডেমির ইংলিশ কোচ পিটার বাটলার নারী দলের দায়িত্ব গ্রহণের পর আফিদার ওপর আস্থা রাখেন।

তাকে সিনিয়র জাতীয় দলের রক্ষণভাগের দায়িত্ব দেওয়া হয়। সেই সুযোগটা দেশের জন্য কাজে লাগিয়েছেন আফিদা। সাতক্ষীরার মেয়ে আফিদার খেলা পিটারের মনে ধরেছে। প্রতিপক্ষকে কীভাবে সামাল দিয়েছেন তা কোচ পিটার উপলব্ধি করেছেন। আফিদাকে নিয়ে পিটার বলেছেন, ‘তার পিটার প্রশংসা করেছেন ঋতুপর্না চাকমার খেলা। পিটারের চোখে ঋতুপর্না বেশ কৌশলী, দক্ষ এবং নজরকাড়া ফুটবল খেলেছে। একই কথা বলতে হয় মনিকা চাকমাকে নিয়ে। তবে আফিদার কথা আমি একটু বেশি-ই বলব। কারণ সে যতটা ভালো খেলেছে সেই অনুযায়ী প্রাপ্য ক্রেডিট সে পায়নি।’ আফিদা বলেন, ‘কোচ যেটা বলেছেন সেটা তার ব্যাপার। আমার টার্গেট ছিল সুযোগ পাব, কাজে লাগাব। আঁখি আপুর জায়গাটা যেন ভরাট করতে পারি।’

ফাইনালে নেপালের বিপক্ষে ১-০তে এগিয়ে থাকার পর পরই গোল হজম করে বাংলাদেশ। রক্ষণভাগের আরেক ফুটবলার মাসুরা পারভিনের চোখের সামনে বল গোলে পরিণত হয়েছিল। গোলের উল্লাসে ফেটে পড়ে নেপালের দর্শক। সেই উল্লাস কাজে লাগান বাংলাদেশের ফুটবলাররা। ফাইনালে নামার আগে পরিকল্পনা ছিল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শক যখনই চিৎকার করবে, সেটি আমাদের বাংলাদেশের জন্য করা হচ্ছে। এমন মানসিকতায় নিজেদের প্রস্তুত করেছিলেন বলে জানান আফিদা।

তিনি বলেন, ‘ফাইনালের আগে আমাদের অধিনায়ক সাবিনা খাতুন বলেছিলেন, আমাদের নামের আগে সাফ চ্যাম্পিয়ন লেখা আছে। এবার ফাইনালে জিতলে তোমরাও সাফ শিরোপার দেখা পাবে।’ আফিদার কষ্টের জায়গাটা হচ্ছে বিদেশি দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে শারীরিক উচ্চতায় বাংলাদেশ পিছিয়ে থাকে। বিশেষ করে স্ট্রাইকাররা। এটা নিয়ে আফিদা বলেন, ‘পাকিস্তানের খেলোয়াড়দের চেয়ে আমরা পিছিয়ে থাকি, এমনকি জাপানের খেলোয়াড়দের চেয়েও আমরা পিছিয়ে থাকি। বিশেষ করে শারীরিকভাবে পিছিয়ে আছেন আমাদের স্ট্রাইকাররা।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত