আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে আবারও হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই বিজয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে প্রবাসী মো. লুৎফর রহমান হিমুর অর্থায়নে এ আয়োজন করা হয়।


স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশের বংশোদ্ভূত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু। এ ছাড়া হিমু যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বারও। হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন।

স্থানীয় যুবসমাজের আয়োজনে গিয়াস উদ্দিনের বাড়িতেই এ খিচুড়ি রান্না করে ভূরিভোজের আয়োজন করা হয়।

মো. গিয়াস উদ্দিন বলেন, আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। তিনি আমাকে কথা দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা এই খিচুড়ির আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত ও গর্বিত।

স্থানীয় এক যুবক বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর অর্থায়নে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। আমরা সবাই খেতে এসেছি। ট্রাম্পের বিজয়ে আমরা সবাই খুবই আনন্দিত।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত