আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মাধ্যমিকে ৭৬ দিন ছুটি, একটানা বন্ধ ২৮ দিন

মাধ্যমিকে ৭৬ দিন ছুটি, একটানা বন্ধ ২৮ দিন

২০২৫ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৭৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। 


সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়।  


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ। এ সময় ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসসহ অন্যান্য ছুটি মিলিয়ে টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির পর ৮ এপ্রিল ক্লাস শুরু হবে।  

এছাড়া, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির জন্য ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত টানা ১৫ দিন ছুটি রাখা হয়েছে। দুর্গাপূজায় ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে লক্ষ্মীপূজা ও ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অন্তর্ভুক্ত।  


প্রতিবছরের মতো এবারও প্রধান শিক্ষকের জন্য সংরক্ষিত তিনদিনের বিশেষ ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিদ্যালয়ের প্রধান এই ছুটি বরাদ্দ করতে পারবেন। এছাড়া, জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান উপলক্ষে নিয়মিত ছুটি থাকবে।  

নির্দেশনাগুলোর মূল বিষয়: 
১. শিক্ষাবর্ষ শুরু হবে ১ জানুয়ারি ২০২৫ এবং শেষ হবে ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করতে হবে।  
২. অর্ধ-বার্ষিক, প্রাক-নির্বাচনি, নির্বাচনি ও বার্ষিক পরীক্ষার সময়সূচি মেনে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র এক বছর সংরক্ষণ করতে হবে।  
৩. পাবলিক পরীক্ষার বাইরে বিদ্যালয়ের নিজস্ব প্রশ্নপত্র প্রণয়ন বাধ্যতামূলক।  
৪. কোনো বিশেষ কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না, তবে প্রয়োজন হলে পূর্ব অনুমতি নিতে হবে।  
৫. শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির বাইরে বছরে মোট ৭৬ দিন ছুটি থাকবে।  
৬. সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার জন্য বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের ক্লাসে বাধা সৃষ্টি করা যাবে না।  
৭. ছুটির সময় ভর্তি কার্যক্রম ও অন্যান্য পরীক্ষার জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখা যাবে।  
৮. এসএসসি পরীক্ষার সময় ব্যতীত অন্যান্য বিদ্যালয়ে ক্লাস স্বাভাবিকভাবে চলবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত