আপডেট :

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

ভোটের অধিকার আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে

ভোটের অধিকার আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে

পরিবর্তন চাইলে ভোটের অধিকার আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক জনসভায় তিনি এই কথা বলেন।


নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ফখরুল বলেন, 'এখন একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। আপনারা কী সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তাহলে ৫ আগস্ট সবাই যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার পাওয়ার জন্য এবং ন্যায়বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য।'

স্বাধীনতার পর থেকেই দেশে খুন-জখম-হিংসা শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, 'সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে নেতাকে এত মানুষ ভালোবাসতো, যে দলটাকে লোকে ভালোবাসতো—আওয়ামী লীগ, সেই দলটাই আমাদের ওপর চড়াও হয়ে গেল, এই দেশের মানুষের ওপর।'


ইতিহাস বর্ণনা করে ফখরুল আরও বলেন, 'দুর্ভাগ্য আমাদের, আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা এলো ২০০৯ সালে তখন আবার শুরু হলো অত্যাচার-নির্যাতন-নিপীড়ন।'

আওয়ামী লীগ আবারও একদলীয় শাসনব্যবস্থা নিশ্চিত করতে ভোটের ব্যবস্থা ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা তিনবার ভোট দিতে পারিনি। যুবকরা এখনো জানে না ভোট কী। আমাদের আওয়ামী লীগের ভাইরা ভোটটা দিয়েছেন, বলে দিয়েছেন—তোরা আসিবার দরকার নাই, মুই দিয়ে দিনু। স্লোগান ছিল—আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব।'

গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, 'সাংবাদিকরা যা মনে করতো তা লিখতে পারতো না। যা সত্য তা লিখতে পারতো না। আমাদের রমেশ বাবু (ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন) যা কইলা, ওইটাই শুনিবা হবে, ওইটাই লিখিবা হবে। হাসিনা যা কইলা ওইটাই লিখিবা হবে, ওইটাই বলিবা হবে। এই অবস্থা তারা তৈরি করেছিল, আর আমরা যা বলবো তা ছাপানো যাবে না।'

এখন একটা দাবি উঠেছে আমরা একাই সব করে ফেলছি, আর ১৫ বছর ধরে আমরা মাইর খেলাম, মামলা খেলাম, গায়েবি মামলা হলো। অনেকে বলার চেষ্টা করে বিএনপি তো পারে নাই, বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই তো তোমরা পেরেছো, বাবা! না হলে এই জায়গাটা তো তৈরি হতো না, যোগ করেন তিনি।

বাংলাদেশে সাম্প্রদায়িকতা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা যদি কখনো সুযোগ পাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারি, এই দেশে সব সম্প্রদায়, সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। কৃষক যেন সফলের ন্যায্যমূল্য পায় সেটা আমরা নিশ্চিত করবো। শ্রমিক ভাই যেন তার ন্যায্য হিস্যা পায়, আর বিনা কারণে গায়েবি মামলা যেন আর কোনো দিন না হয়। বিনা কা

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত