আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জ্বালানি তেল পাইপলাইন জানুয়ারিতে চালু হবে

জ্বালানি তেল পাইপলাইন জানুয়ারিতে চালু হবে

দেশের প্রথম ঢাকা-চট্টগ্রাম জ্বালানি তেল পরিবহন পাইপলাইন ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ দিকে চালু হতে যাচ্ছে। এটি বাণিজ্যিকভাবে চালু হবে এপ্রিল থেকে। এতে বার্ষিক পরিবহন খরচ সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান বাসস’কে বলেন, ‘পাইপলাইনটি শুধু জ্বালানি তেলের নিরাপদ পরিবহন নিশ্চিত করবে না, বরং খরচ ও জ্বালানি তেলের অপব্যবহারও দূর করবে।’
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটারের এই জ্বালানি তেল পরিবহন পাইপলাইন বসাতে ব্যয় হয়েছে ৩ হাজার ৬৯৮ কোটি টাক। বড় ধরনের জটিলতা দেখা না দিলে, এটি ২৫ বছর ধরে বার্ষিক ৫৪ লাখ টন ডিজেল পরিবহন করার সক্ষমতা রাখবে। রাজধানীতে বছরে মাত্র ২৭ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন হয়।’


চেয়ারম্যান জানান, পরিবেশবান্ধব জ্বালানি তেল পরিবহন পাইপলাইনটি দেশের বার্ষিক চাহিদার ৬৫ শতাংশ ডিজেল পরিবহনে করতে হবে।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, বন্দর নগরীর পতেঙ্গা এলাকা থেকে গোদনাইল এবং পরবর্তিতে রাজধানীর উপকণ্ঠে ফতুল্লা পর্যন্ত প্রথম ভূগর্ভস্থ এই পাইপলাইনটি চালু করলে, প্রতি বছর জ্বালানি তেল পরিবহন খরচ প্রায় ২৩০ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম থেকে নদী, রেল ও সড়কপথে দেশের অন্যান্য স্থানে বর্তমানে ডিজেল পরিবহন করা হয়। এই পরিবহন ব্যাবস্থায় প্রায়ই তেল চুরির ঘটনা ঘটছে।


প্রকল্পের বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবর মাসে শুরু হওয়া চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনটি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ২০২৫ সালের এপ্রিল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় পাইপলাইনটির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করবে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন তেল পরিবহনের খরচ কমবে, অন্যদিকে সরবরাহ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি, পরিবেশ দূষণ রোধ করাও সম্ভব হবে।

প্রকল্পের নথি অনুসারে, ২০১৮ সালের অক্টোবর মাসে প্রকল্পটি অনুমোদিত হয়। তবে পেট্রোল ও অকটেন আগের মতো পুরোনো পদ্ধতিতেই যেমন- রেলওয়ে ওয়াগন ও নদীপথে ট্যাঙ্কারের মাধ্যমে পরিবহন অব্যাহত থাকবে।


বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড দ্বারা বাস্তবায়িত প্রকল্পটি ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ২৫০ কিলোমিটার, কুমিল্লা ও চাঁদপুরের মধ্যে ৫৯ কিলোমিটার এবং ফতুল্লা থেকে গোদনাইল ডিপো পর্যন্ত ৮.৫ কিলোমিটার জুড়ে রয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত