আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পার্লামেন্টের সামনে গায়ে আগুন দিলেন যুবক

পার্লামেন্টের সামনে গায়ে আগুন দিলেন যুবক

ভারতের পার্লামেন্টের সামনে গায়ে আগুন নিজ লাগিয়েছেন জিতেন্দ্র নামের এক যুবক। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনায় গুরুতর দগ্ধ হন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জিতেন্দ্র নামের ওই যুবক উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। গায়ে আগুন দিয়ে তিনি পার্লামেন্টের দিকে ছুটে যাচ্ছিলেন।

 

পরে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি আধপোড়া দুই পৃষ্ঠার নোট পাওয়া গেছে।


প্রতিবেদনের তথ্য বলছে, ২৬ বছরের জিতেন্দ্রের লেখা আধপোড়া নোটের একটি অংশে পুলিশের বিরুদ্ধে কিছু একটা লেখা আছে। বিশেষ করে দলিতদের প্রতি বঞ্চনা ও অপমানের কথা লেখা আছে।

স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, খবর পেয়ে পার্লামেন্টের নিরাপত্তায় থাকা রক্ষীরা ওই ব্যক্তিকে উদ্ধার করতে ছুটে যায়। রেল পুলিশ, স্থানীয় পুলিশ এবং কয়েকজন সাধারণ নাগরিক মিলে তার গায়ের আগুন নেভায়। পরে তড়িঘড়ি করে তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

নয়াদিল্লির ডিসিপি দেবেশ মহলা বলেন, আমরা তদন্তে জানতে পেরেছি ২০২১ সালে তার বিরুদ্ধে বাঘপতে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত