আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের হুমকির পর জরুরি আশ্রয়কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো

ট্রাম্পের হুমকির পর জরুরি আশ্রয়কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো

ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার হুমকির মধ্যে সীমান্তের কাছে অভিবাসীদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করছে মেক্সিকোর সৈন্যরা।
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের দেশের নাগরিকদের জন্য ৩টি এবং অন্যান্য বিদেশিদের জন্য আরও তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে। 'মেক্সিকো আপনাকে স্বাগত জানাবে' নামক একটি প্রকল্পের আওতায় আশ্রয়কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে।

 

প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেছেন, অন্যান্য দেশ থেকে নির্বাসিত অভিবাসীদের প্রত্যাবাসনের আগেমানবিক সহায়তা প্রদান করবে মেক্সিকো সরকার। দু’টি অভ্যর্থনা কেন্দ্র দিনের শেষের দিকে এবং বাকিগুলো সপ্তাহান্তের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। এগুলোতে রান্নাঘর, বাথরুম এবং খাবার ঘর থাকবে এবং সাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হবে।


এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, টেক্সাসের ব্রাউনসভিলের সীমান্তের ওপারে উত্তর-পূর্ব শহর মাতামোরোসে নৌবাহিনীর কর্মীদের একটি বিশাল খেলার মাঠে একটি আশ্রয়কেন্দ্র তৈরি করতে দেখা গেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনীর সদস্যদের জন্য জলপাই-সবুজ রঙয়ের তাঁবু এবং নির্বাসিতদের জন্য একটি ধাতব কাঠামোর তাঁবু থাকবে।

যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন অনিবন্ধিত মেক্সিকোর নাগরিক রয়েছে। মেক্সিকো সরকার ডিসেম্বরে ঘোষণা করেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন আটকের মুখোমুখি অভিবাসীদের জন্য একটি সতর্কতাসহ মোবাইল অ্যাপ চালু করবে।

সোমবার ক্ষমতায় আসার প্রথম দিনেই ট্রাম্প মার্কিন দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং লক্ষ লক্ষ অভিবাসীকে বের করে দেওয়ার ঘোষণা দেন। তার প্রশাসন বলেছে, ট্রাম্পের প্রথম মেয়াদের সময় 'মেক্সিকোতে থাকুন' নীতিটিও পুনর্বহাল করবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত