আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

সমালোচনার মুখে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়ায় সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছিল, সেটি ঘিরে অচলাবস্থা তৈরি হয় ঢাকার ক্লাব ক্রিকেটে। এই জটিলতা নিরসনে আজ বোর্ড সভায় স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কাজ।


বিসিবির পরিচালক মাহবুব উল আনাম রাতে গণমাধ্যমকে বলেন, গঠনতন্ত্র সংশোধন করতে একটি কমিটি করা হয়েছিল। সেটা স্থগিত করা হয়েছে। পরে এই কমিটি পরিবর্তন ও পরিবর্ধন করা হবে। এদের কাজের পরিধি ঠিক করে বাকি কার্যক্রম পরিচালিত হবে। গঠনতন্ত্রে কীভাবে পরিবর্তন আনবেন, সেটি অংশীজনদের সম্পৃক্ত করে হবে।

কেন কমিটির কাজ স্থগিত করা হয়েছে, সেটির ব্যাখ্যায় মাহবুব বলেছেন, ওনারা কোনো পরিবর্তন বোর্ড সভাপতি বা বোর্ডের কারও কাছে কিছু জমা দেননি। এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) কাছেও জমা দেননি। বিসিবি মনে করেছে, প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হওয়া দরকার। গঠনতন্ত্র এমন একটা বিষয়, এটা গোপনীয় কিছু না। প্রথমেই আমরা মনে করেছি এই কার্যক্রম স্থগিত করা দরকার। এই কমিটি পরিবর্তন ও পরিবর্ধন করা দরকার। সকল অংশীজনদের সম্পৃক্ততাও দরকার। অংশীজন শুধু ঢাকার ক্লাবই নয়, ঢাকার বাইরে বিভাগ ও অন্যান্য সংস্থা আছে। সবার অংশ নিতেই এ পরিবর্তন, পরিবর্ধন দরকার।


তাহলে স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট শুরু হচ্ছে শিগগির? এ প্রশ্নে মাহবুব পরিষ্কার কিছু না বললেও শুরু হওয়ার ইঙ্গিতই দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে খেলাটা মাঠে গড়ানোর দরকার।

বিসিবি পরিচালক সংখ্যা সর্বমোট ২৫ জন। এর মধ্যে ১২ জনই আসেন ঢাকার ক্লাব ক্রিকেট থেকে। এই সংখ্যা কমিয়ে ৪ জনে আনার প্রস্তাব দেওয়া হয়েছে, এমন কথা ছড়িয়ে পড়ে। এরপরই প্রতিবাদ শুরু করেন ক্লাবগুলোর কর্মকর্তারা। এর জেরে গত ২০ জানুয়ারি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগও শুরু হয়নি। এমন অচলাবস্থা দূর করতেই কমিটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মাহবুব আনাম।

শেয়ার করুন

পাঠকের মতামত