আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

যুবদলের বিজয় মিছিলে ককটেল বিস্ফোরণ

যুবদলের বিজয় মিছিলে ককটেল বিস্ফোরণ

ফেনীর দাগনভূঞা পৌর যুবদলের বিজয় মিছিলে ককটেল বিস্ফোরণে দলের তিন নেতা আহত হয়েছেন। জেলা ছাত্রদলের নেতৃত্বে হামলা হয় বলে দাবি যুবদলের। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।

শুক্রবার দাগনভূঞা পৌর বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।

আহতরা হলেন-পৌর যুবদল নেতা সালমান ফারুক, নুর আলম ও রহিম। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

দাগনভ‚ঞা পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, ফেনী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুক্রবার পৌর যুবদল আনন্দ মিছিলের আয়োজন করে। জেলা ছাত্রদলের সহসভাপতি জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী সেনবাগের বোমা পারভেজসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রসহ আমাদের মিছিলে হামলা করে। আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায়।

ছাত্রদল নেতা ফটিক বলেন, আমি কোনো গ্রুপের নেতৃত্ব দেইনি। পৌর যুবদলের একটি গ্রুপ মিছিলের প্রস্তুতি নিলে তাদের দলের ত্যাগী নেতাকর্মীরা বাধা দেন। তখন আমি দুপক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করি।

বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলাম বলেন, দাগনভূঞা বাজারে প্রায়ই বিএনপির দুই গ্রুপের মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত বলেন, পৌর যুবদল আনন্দ মিছিলের বিষয়ে আমাকে জানায়নি। কে মিছিলে বাধা দিয়েছে তাও আমি শুনিনি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, অভিযোগ পেলে নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর।
এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত