আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

৪ জনের নামে জিডি, জাহাজের ঠিকাদারকে হুমকি দেওয়ার কারনে

৪ জনের নামে জিডি, জাহাজের ঠিকাদারকে হুমকি দেওয়ার কারনে

চট্টগ্রামে নৌখাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র। বঙ্গোপসাগরে ও কর্ণফুলী নদীতে চলাচলকারী বিভিন্ন কার্গো জাহাজ ও অয়েল ট্যাংকারে বিভিন্ন জিনিসপত্র সরবরাহকারী ঠিকাদারকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি চক্র জাহাজের এসব সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে হুমকি-ধমকি দিয়ে ব্যবসা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ।

এ ঘটনায় ‘খাজা শিপিং লাইন্সের’ মালিক ইকবাল হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া হুমকির ঘটনায় নগরীর ইপিজেড থানায় সাধারণ ডায়রি করার পাশাপাশি জেলা প্রশাসক বরাররও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে চারজনের নাম উল্লেখ করেছেন। তারা হলেন- মোহাম্মদ শুক্কুর সওদাগর, মোহাম্মদ তসলিম, মোহাম্মদ রফিক মাঝি ও মনির।

চক্রটি দীর্ঘদিন ধরে নৌ-খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসছিল। এছাড়া চক্রটি বিভিন্ন জাহাজ থেকে তেল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি বিভিন্ন কার্গো জাহাজ ও অয়েল ট্যাংকারের সহযোগিতায় পদ্মা, মেঘনা, যমুনা ও আরএম ৩, ৪, ৫, ৬, ৭ ও ৯ নম্বর জেটি ঘাটে জনবল, খাবার, চাল মুরগি, জ্বালানি তেলসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এসব কাজে নিয়োজিত ঠিকাদারকে হটিয়ে দখলের চেষ্টা করছে। অথচ প্রতিষ্ঠানটি হাইস্পিড গ্রুপ, কিং ফিশার গ্রুপসহ বিভিন্ন গ্রুপের নিয়োজিত বৈধ ঠিকাদার।

বিগত সরকারের সময় চক্রটি বিভিন্ন কোম্পানির অয়েল ট্যাংকারের মাস্টার ও স্টাফ থেকে সরকারি জ্বালানি তেল জোরপূর্বক নিয়ে যেত। পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে আঁতাত করে মাঝ সাগরে অবস্থান করা জাহাজ থেকে জ্বালানি তেল আত্মসাৎ করতো বলে অভিযোগ রয়েছে।

খাজা শিপিং লাইন্সের মালিক ইকবাল হোসেন লিখিত অভিযোগে বলেন, বিভিন্ন গ্রুপের জাহাজের পাশাপাশি কিছু কোম্পানির চার্টারে চালিত এবং লোকাল ট্রিপ নিয়ে বিভিন্ন পাওয়ার প্লান্টের ফার্নেস অয়েল (এফও), ডিজেল, অকটেন, পেট্রলসহ বিভিন্ন জ্বালানি তেল বহনকারী কার্গো ও অয়েল ট্যাংকার জাহাজে নৌকা সেবা দিয়ে আসছি।

তিনি বলেন, একটি চক্র আমাকে ও আমার লোকজনকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। জাহাজের স্টাফ, নৌকার মাঝি, নৌকায় যারা দায়িত্ব পালন করবে তাদেরকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত