আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাসদের প্রতি আশরাফের রক্তচক্ষু

জাসদের প্রতি আশরাফের রক্তচক্ষু

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণত কম কথা বলেন, যা বলেন মেপে বলেন।
কিন্তু প্রায় হঠাৎ করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি যে ভাষায় ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক জাসদকে তুলোধোনা করেছেন, তাতে তার দলের ভেতরেই বিস্ময় তৈরি হয়েছে।
ঐ অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, জাসদ শেখ মুজিব হত্যার ক্ষেত্র তৈরি করেছিলো। সরকারে জাসদের একজনকে মন্ত্রী করার জন্য আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে, এমন মন্তব্যেও করেন তিনি। ।
সাধারণ সম্পাদকের এই বক্তব্য নিয়ে আজ (মঙ্গলবার) দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিবিসির কাছে বিস্ময় প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনজন সিনিয়র মন্ত্রী বলেন, তারা বুঝতে পারছেন না সৈয়দ আশরাফ কেন হঠাৎ করে জাসদের বিরুদ্ধে এ ধরনের বিষদগার।
আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলামের ঐ বক্তব্য ব্যক্তিগত, কারণ দলের কোন পর্যায়েই জোটের শরিকদের নিয়ে সম্প্রতি কোনো আলোচনা হয়নি।
গত বছরে আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ ফজলুল করিম সেলিম জাসদ সম্পর্কে একই ধরণের মন্তব্য করেছিলেন। তখন অনেকে বলেছিলেন, ঐ নেতা মন্ত্রী হতে পারেনি রাগ ঝাড়ছেন।
কিন্তু দলের সাধারণ সম্পাদকের সোমবারের বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
সিনিয়র মন্ত্রীদের অনেকেও স্বীকার করেছেন, তারা কারণ খোঁজার চেষ্টা করছেন। দলের শীর্ষ পর্যায় থেকে কোন ইঙ্গিত আছে কিনা, এমন আলোচনাও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে হচ্ছে।
তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মন্ত্রী মোহাম্মদ নাসিম বিবিসিকে বলেন, “এটা ক্ষমতা ভাগাভাগির বা নির্বাচনের জোট নয়। ১৪দলীয় জোট আদর্শিক জোট। শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপন করেই এই জোট দীর্ঘসময় ধরে কাজ করছে। সেকারণে (সৈয়দ আশরাফের) এমন মন্তব্য দু:খজনক। এ ধরণের মন্তব্য না করলেই ভাল হতো।”
সৈয়দ আশরাফুল ইসলামের আক্রমণের মূল লক্ষ্য যিনি সেই জাসদ নেতা সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কোন বক্তব্য দেননি। তবে তার দলের অন্য নেতারা বলেছেন, এমন মন্তব্য ১৪দলীয় জোটের ঐক্য বিনষ্ট করতে পারে।
জাসদের এই অংশের সাধারণ সম্পাদক শিরিন আকতার বলেছেন, দেশে যখন সরকার বিরোধী ষড়যন্ত্র এবং জঙ্গিদের গুপ্তহত্যার ঘটনা যখন চলছে, তখন জোটের ঐক্য রক্ষায় সকলের দায়িত্ব রয়েছে।
শরিক দলের মন্ত্রী হলেও হাসানুল হক ইনু সরকারের ভূমিকা কার্যক্রমের সমর্থনে অপেক্ষাকৃত সরব। নাম প্রকাশ না করার শর্তে অন্তত দুজন মন্ত্রী বিবিসির কাছে বলেছেন, হাসানুল হক ইনুর এই মুখপাত্রের ভূমিকা সরকার এবং আওয়ামী লীগের একটি অংশ পছন্দ করেনা।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক ফোরাম সহ পেশাজীবী সংগঠনগুলোতেও জাসদ বা বামপন্থীদের একটা প্রভাব রয়েছে। সরাসরি আওয়ামী লীগ করে আসা পেশাজীবী নেতাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে। সেই প্রেক্ষাপটে জাসদকে চাপে রাখার এক ধরণের কৌশল থেকেও আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ অতীত টেনে আনতে পারেন বলে বিশ্লেষকদের অনেকে মনে করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত