আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট

মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট

নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে পিরোজপুর সদরে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান সানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


সানি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলার সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কাছে একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলছিল। শুক্রবার দুপুরের দিকে সানির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে গিয়ে স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায়।


এ সময় হামলাকারীরা সেখানে নির্মাণ কাজের জন্য বানানো কার্যালয়ের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের।

ঘটনার দিন হামলাকারীরা মডেল মসজিদের সাইটে হামলার পরপর শহরের বলেশ্বর সেতুর টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দেয় বলে জানায় পুলিশ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, “হামলাকারীদের মধ্যে সানি আগেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। শুক্রবার তারা স্টাফ ও কর্মচারীদের থাকার ঘর ভাঙচুর করে অফিসে থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া সেখানে লাগানো সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন তারা।”

এ ঘটনায় রাতেই সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত