আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

নিরুপায় কৃষক

নিরুপায় কৃষক

বাড়ির কাছে তিনটি হিমাগারে যানবাহনের দীর্ঘ লাইন। এ দৃশ্য দেখে তিন দিনে ভ্যানভর্তি আলু নিয়ে ইফতারের পরই হিমাগারে আসেন রংপুরের বড়ঘোলার কৃষক আইয়ুব আলী, মোস্তফা মিয়া, খেজমতপুরের রাশেদুল ইসলাম ও বড় মহজিদপুরের আনিছুর রহমানসহ কয়েকজন। রাত গড়িয়ে সাহ্‌রির পর দিনের আলোতেও আলু রাখতে ব্যর্থ তারা। উল্টো তিন দিনের ভ্যান ভাড়া, সময় নষ্টসহ দুর্ভোগ পোহাতে হয়েছে। আবাদে লোকসান পোষাতে হিমাগারে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।
হিমাগার থেকে ৫০০ গজ দূরে জমিতে বস্তাভর্তি আলু পাহারা দিয়েছেন কৃষক। এরপরও সংরক্ষণে ব্যর্থ হয়ে লোকসানে জমি থেকেই বিক্রি করছেন। কৃষক আইয়ুব আলীর পাঁচ, মোস্তফা মিয়ার তিন, আনিছার রহমান দুই বিঘা জমিতে আলুবীজ ৮০ থেকে ১০০ টাকা কেজি কিনে আবাদ করেছিলেন। উৎপাদনে কেজিপ্রতি ব্যয় ১৫ থেকে ১৬ টাকা। ৫-৬ টাকা লোকসানে ১০ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা।
সিন্ডিকেটের কারণে আলুবীজ ১২০ টাকায় কিনতে হয়েছে খেজমতপুরের কৃষক রাশেদুল ইসলামের। তিনি বলছিলেন, ভ্যানে আলু পাঠালে ফেরত আসে। ট্রাক ও মহেন্দ্র গাড়ি ভর্তি করে হিমাগারে নিতে ব্যস্ত কর্তৃপক্ষ। ৮০ হাজার টাকা বছর চুক্তিতে জমিতে আলু আবাদ করে লোকসান হলো। কৃষককে বাঁচাতে সরকারি সহায়তা চান তিনি। কৃষক মোস্তফা মিয়া সরকারি সহায়তার পাশাপাশি কোম্পানির নিম্নমানের বীজে উৎপাদনে ঘাটতির অভিযোগ করেন।
সরেজমিন দেখা গেছে, রামনাথপুর ইউনিয়নে শত শত একর জমির আলু তুলে বস্তা ভরতে ব্যস্ত কৃষক। অনেকে বিক্রি করে দিচ্ছেন। স্টিক জাতের আলু ৪০০ থেকে ৪১০ টাকা মণ দরে বিক্রি করতে দেখা যায়। ভেন্ডাবাড়ির রোকন ট্রলিতে করে ৮২ বস্তা বীজ ও মাদারহাটের শাহিন সরদার ৭২ বস্তা খাবার আলু নিয়ে শয়েকপুরের শান্তনা কোল্ড স্টোরেজে এসেছিলেন। একই হিমাগারে মিঠাপুকুরের ভক্তিপুর থেকে সোহেল ৪০০ বস্তা আলু আনেন।
তাদের অভিযোগ, ২৪ ঘণ্টায়ও কর্তৃপক্ষ আলু নেয়নি। উল্টো তাদের সামনে আলু নেওয়া বন্ধের ব্যানার ঝুলিয়ে দিয়েছে। অথচ বস্তাপ্রতি ৫০ টাকার অগ্রিম দিয়ে বুকিং স্লিপ ছিল তাদের কাছে। এভাবে শত শত কৃষক বিপদে পড়েছেন। তাদের অভিযোগ, হিমাগার কর্তৃপক্ষ যোগসাজশ করে মজুতকারীদের সংরক্ষণের কার্ড দিয়ে কৃষককে বঞ্চিত করেছেন। কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
শান্তনা কোল্ড স্টোরেজ ও কৃষিকল বীজ হিমাগারের সামনে মহাসড়কে শত শত আলুভর্তি যানবাহনের লাইন দেখা যায়। কৃষিকলের ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, গত ১৪ মার্চ মাইকিং করে আলু সংরক্ষণ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবুও মানুষ আসছেন। তিন লাখ বস্তা ধারণক্ষমতা থাকলেও ২ লাখ ৮০ হাজার নেওয়া যাবে। অনেকে ৫০-৫৫ কেজির স্থলে ৬০-৬২ কেজির বস্তা রাখছেন। শ্রমিক সংকটেও কষ্ট হয়েছে কৃষকের।
একই কথা উল্লেখ করে শাহ ইসমাঈল গাজী কোল্ড স্টোরেজের ম্যানেজার মাহবুবুর রহমান বলছিলেন, ধারণক্ষমতা দুই লাখ বস্তা হলেও এক লাখ ৯০ হাজারের স্লিপ হয়েছে। চেম্বার করার পর আরও চার-পাঁচ হাজার বস্তা লাগতে পারে। পীরগঞ্জ কোল্ড স্টোরেজের ম্যানেজার কবিরুল ইসলামের ভাষ্য, তাদের ধারণক্ষমতা এক লাখ ৯ হাজার হলেও এক লাখ ৫ হাজার বস্তা রাখা যায়।
শান্তনা কোল্ড স্টোরেজে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মুসা মিয়া কৃষকের অভিযোগ অস্বীকার করে বলেন, বুকিং স্লিপের আলু সংরক্ষণ হয়েছে। একই স্লিপ ফটোকপি করে বিভিন্নজন বিভিন্নভাবে আসছেন। গত মঙ্গলবার টার্গেট পূরণ হয়েছে। ধারণক্ষমতা দুই লাখ ৬০ হাজার হলেও দুই লাখ ৫০ হাজার বস্তা নেওয়া সম্ভব হয়েছে।
কৃষি অফিস থেকে জানা গেছে, উপজেলায় এবার আবাদের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার ৮৫০ হেক্টর। আবাদ হয়েছে ৮ হাজার ২০০ হেক্টরে। লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৩৫০ হেক্টরে বেশি আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই না হওয়ায় ফলন হয়েছে ভালো। সোয়া দুই লাখ টন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উপজেলার চারটি হিমাগারে ৪৯ হাজার ৫০০ টন সংরক্ষণ করা যাবে। ফলে উৎপাদিত বেশির ভাগ আলুই বাইরে থাকবে।
এসব কারণে কৃষক বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। শুরুতে দাম বেশি থাকলেও এখন ৪০০ থেকে ৪২০ টাকা মণ বিক্রি হচ্ছে। আলোচিত কৃষক স্কুলশিক্ষক রুহুল আমিন ৩৫-৩৬ বিঘা ইজারার জমির ৪১শ, মোশারফ হোসেনের ২২ বিঘার ২৩শ, নজরুল ইসলামের ২৬ বিঘার ১৮শ ও সাইফুল আমিন দুই হাজার বস্তা আলু সংরক্ষণের কয়েকদিন হিমাগারে সময় কাটিয়েছেন।
তারা জানান, ১৪ মার্চ থেকে কৃষিকল হিমাগারে লাইনে আছেন। চার দিন ধরে খাওয়া-দাওয়া এখানেই। গাড়ি ভাড়া লোকসান আরও বাড়িয়েছে। শ্রমিক সংকটের অজুহাতে ভাড়া বেশি দিতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। জানা গেছে, গত বছর প্রতি বস্তা আলুর ভাড়া ৬০ টাকা বাড়িয়ে ৩৮০ টাকা নিয়েছিল। এবারও ৫০ কেজির এক বস্তার ভাড়া পড়বে ৪২০ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান বলেন, আলু বাড়িতে সংরক্ষণে পদ্ধতি ও নিয়ম-কানুন সংবলিত লিফলেট কৃষকের মাঝে বিতরণ চলছে। মাঠকর্মীরা পরামর্শ দিচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন সহায়তায় রামনাথপুরে পাঁচ-ছয়টি সংরক্ষণ ঘর নির্মাণ করেছে। ইতোমধ্যে দেশে ১০০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণে উদ্যোগ নিয়েছে সরকার।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত