আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

পূর্ব সুন্দরবনের কলমতেজিরে লাগা আগুন এবং পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাড়ির টেপার বিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম। আগুনের ঘটনা তদন্তে বনবিভাগ ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে। 

আজ রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস সদস্যরা পুরোদমে পানি দিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এর আগে শনিবার দিবাগত রাতে সুন্দরবন  বিভাগ  তাদের  নিজস্ব ব্যবস্থাপনায় পাম্প মেশিনের সাহায্যে অগ্নিকান্ড স্থলে পানি দিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে। 

শনিবার সকালে কলমতেজির টেপারবিলের বনাঞ্চলে হঠাৎ করে আগুন দেখা যায়। আগুনে বনের পাঁচ সাত একর জায়গা জুড়ে লতা পাতা গুল্ম পুড়ে যায়। এর আগে গত বছরের ৪ মে সুন্দরবনের আমুরবুনিয়ায় অনুরূপ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনের আগুন ৯৫ ভাগ নিভে গেছে। যেটুকু আছে তা আজকেই নিভে যাবে। কলমতেজির আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

তিনি আরও বলেন, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস কে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস, ও কলমতেজি ফরেস্ট  টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল  ইসলাম। গঠিত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে ডিএফও জানায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত