আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

বকেয়া ঋণ আদায়ে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক। আজ রবিবার একটি জাতীয় দৈনিকে ব্যাংকটি প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রির জন্য নিলামের নোটিশ প্রকাশ করেছে।

২০ মার্চ পর্যন্ত সুদ ও আসল মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনা ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য ইসলামী ব্যাংক ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের বন্ধকি ২০১ দশমিক ৭৫ শতক জমি ভবন স্থাপনাসহ বিক্রি করবে। জমিগুলো চট্টগ্রামে অবস্থিত।

আগামী ২৭ এপ্রিলের মধ্যে আগ্রহী ক্রেতাদের বিডিং করতে বলা হয়েছে নোটিশে।

প্রসঙ্গত, এলসি খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রাখা হয়েছে।

২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে এর বোর্ডের কর্তৃত্ব নিয়ে নেয়। এরপর নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার বেশি ঋণ নেয় এস আলম গ্রুপ।

বর্তমানে এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ডও ভেঙে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ব্যাংকটিতে এস আলম গ্রুপের কর্তৃত্বের অবসান হয়।

এর আগে এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের জন্য নিলাম নোটিশ দিয়েছিল জনতা ব্যাংক।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত