আপডেট :

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

সুন্দরবনের আ গু ন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সুন্দরবনের আ গু ন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সুন্দরবনের তেইশের ছিলার শাপলার বিল এলাকার আগুন অন্তত আধা কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক বলেন, 'কলমতেজী এলাকার আগুনের তুলনায় এটি আরও তীব্র। আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বাগেরহাট ও খুলনা থেকে ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট রোববার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পানি ছিটানো শুরু হয়েছে।'

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বলেন, 'আমরা যখন কলমতেজী টহল ফাঁড়ির আগুন নেভানোর কাজ করছিলাম, তখন শাপলার বিল এলাকায় নতুন করে আগুনের সূত্রপাত ঘটে।'

তিনি বলেন, ড্রোন ও জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে ফায়ার সার্ভিস কর্মীরা গতকাল সকাল সাড়ে ১১টার দিকে আগুনের উৎস শনাক্ত করেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।


এই বন কর্মকর্তা জানান, এখানে এসে আমরা কিছু এলাকায় তীব্র আগুন দেখতে পাই। অন্যদিকে কিছু জায়গা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। বনের ভেতরে হালকা বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গ্রামবাসী ও বন কর্মকর্তাদের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি। এরপর পাইপের সাহায্যে আমরা পানি দেওয়া শুরু করেছি।

কিন্তু কত একর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কলমতেজীর মতো, শাপলার বিলের আশপাশেও পানির উৎস তিন কিলোমিটার দূরে।

কলমতেজির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও এলাকাটি পর্যবেক্ষণে রয়েছে।

শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলোমতেজী টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবুও সতর্কতার জন্য এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত