আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

নাম পরিবর্তন হচ্ছে না ‘মঙ্গল শোভাযাত্রা’র, বৈশাখ আয়োজন হবে দুই দিনব্যাপী

নাম পরিবর্তন হচ্ছে না ‘মঙ্গল শোভাযাত্রা’র, বৈশাখ আয়োজন হবে দুই দিনব্যাপী

নাম পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার। একইসাথে, দুই দিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ।

আসছে পহেলা বৈশাখে নতুনত্ব আনতে বৈঠকে বসেছিল বিভিন্ন আয়োজকসহ অংশীজনরা। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ওই বৈঠক শুরু হয়ে দুপুর ১টার দিকে শেষ হয়। যেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও।

বৈঠক শেষে দুপুরে ব্রিফিংকালে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, শোভাযাত্রায় কী কী থাকবে, কীভাবে আয়োজন করা হবে, এইসব বিষয় নিয়ে মূলত আজকের বৈঠকে আলোচনা হয়েছে। কিন্তু মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়নি।

মোস্তফা সরয়ার ফারুকী জানায়, এইবারে উৎসব দুই দিনব্যাপী হবে। নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও। এবারের বর্ষবরণের স্লোগান- নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।

এর আগে গতকাল রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানায়, এইবার শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। পাশাপাশি শোভাযাত্রায় নতুন চমক থাকবে বলেও জানিয়েছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত