আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অপেক্ষায় পুরো দেশ

৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অপেক্ষায় পুরো দেশ

৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অপেক্ষায় পুরো দেশ। আগামীকাল বুধবার দিবসটিকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে দেখা যাবে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে বেদী। প্রত্যেকবারের মত এবারও পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। 

এরইমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ। 

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কার্যক্রম সম্পন্ন করেছি। পুরোপুরি প্রস্তুত রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। 


রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে বলে জানায় প্রশাসন।

এছাড়াও ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মূল যে বেদী দুটি সেক্টর, পুরোটা আমরা নিরাপত্তা দেব। যারা দায়িত্বে থাকবেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত। 

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী ও বিদেশি কূটনীতিকসহ ভিভিআইপিরা শ্রদ্ধা নিবেদন শেষে, স্মৃতিসৌধ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত