আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মাদারীপুরে হিন্দু কলেজশিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক আটক

মাদারীপুরে হিন্দু কলেজশিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক আটক

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বিকাল সাড়ে ৪টার দিকে তাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলে। তাকে আটক করে মাদারীপুর সদর থানায় রাখা হয়েছে। ওই শিক্ষককে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত তার নাম জানিয়েছে গোলাম ফাইজুল্লাহ। তার পিতার নাম গোলাম ফারুক। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দীঘিয়াপাড় গ্রামে।
প্রত্যক্ষদর্শী সোবহান মুন্সী জানান, শিক্ষক রিপন চক্রবর্তী কলেজগেটে তার বাড়িতে একটি ছোট কক্ষে একা ভাড়া থাকতেন। বিকাল সাড়ে ৪টার পর তিন যুবক কক্ষটির দরজায় নক করে। এ সময় শিক্ষক দরজা খুলে ভেতরে ঢোকামাত্রই তারা কুপিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষকের চিৎকারে কলেজগেট এলাকার লোকজন দ্রুত এগিয়ে এসে একজনকে আটক করে।
পুলিশ ও সাংবাদিকদের কাছে আটককৃত ফাইজুল্লাহ জানিয়েছে, সে ঘটনায় জড়িত অপর দুইজনের সঙ্গে এসেছিল। এ বিষয়ে সে কিছু জানে না।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা উত্তম কুমার পাল জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র ম-ল বলেন, প্রাথমিকভাবে আক্রমণের ধরন দেখে জঙ্গি হামলার মতো মনে হয়েছে। শিক্ষক রিপন চক্রবর্তীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বিলুগ্রামে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত