আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্টে বিপাক

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্টে বিপাক

ফেসবুকে একটি পোস্টে ‘স্যাড’ রিঅ্যাক্ট ও লাইক-কমেন্ট করার জেরে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গত ৪ মে অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ. আব্দুর রউফ এ নোটিশ জারি করেন।

শোকজ পাওয়া কর্মকর্তারা হলেন—
১. মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম সানোয়ার রাসেল ২. সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান ৩. ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোঃ ফরিদ হোসেন 
৪. মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ সালমুন হাসান বিপ্লব এবং
 ৫. ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

১৪ এপ্রিল অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মোঃ তোফাজ্জেল হোসেনকে নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, তোফাজ্জেল হোসেন অতীতে দুই দফায় আওয়ামী লীগের দুই মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাঁকে সচিব পদে পদোন্নতির জন্য উপদেষ্টা ফরিদা আখতার ডিও লেটার দিয়েছেন।

এই পোস্টে লাইক ও কমেন্ট ছাড়াও ‘স্যাড’ রিঅ্যাক্ট দেন মৎস্য অধিদপ্তরের ওই পাঁচ কর্মকর্তা। এ ঘটনাকেই “প্রশাসনিক শিষ্টাচার পরিপন্থী” হিসেবে দেখছে অধিদপ্তর। ফলে ৪ মে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

এই বিষয়ে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বিষয়টি নিয়ে প্রশাসনে নানা আলোচনা-সমালোচনা চলছে। সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম কতটা সীমিত বা শালীন হওয়া উচিত—এই প্রশ্নও নতুন করে সামনে এসেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত