আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আমন্ত্রণ পেয়ে ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

আমন্ত্রণ পেয়ে ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স সরকার। আরেকদিকে, স্পেন সরকার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে। তবে বহুপক্ষীয় দুটি ফোরামে যোগ না দেওয়ায় ফ্রান্স ও স্পেন সফর করা হচ্ছে না সরকারপ্রধানের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হবে তৃতীয় ওশেন কনফারেন্স। কনফারেন্সের কো-হোস্টের দায়িত্ব পালন করছে ফ্রান্স ও কোস্টারিকা। কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। কনফারেন্সে যোগ দেবেন না প্রধান উপদেষ্টা। কিন্তু অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।

এইদিকে, স্পেনে আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট কনফারেন্স হবে। স্পেন সরকার ওই কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টাকে। কিন্তু আমন্ত্রণ পেলেও কনফারেন্সে যোগ দিচ্ছেন না প্রধান উপদেষ্টা। কনফারেন্সে প্রতিনিধি পাঠাবে বাংলাদেশ। আশা করা হচ্ছে, কনফারেন্সে যাবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে একটি প্রতিনিধিদল।

ফ্রান্সে প্রধান উপদেষ্টার ওশেন কনফারেন্সে না যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দায়িত্ব নেওয়ার পর কয়েকটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের চাওয়া-পাওয়ার বিষয় বিবেচনায় থাকে সেই সফরগুলোতে। ফ্রান্সের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানানোর পর কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে বাংলাদেশ। তবে ফ্রান্সের দিক থেকে সম্মতি পাওয়া যায়নি। শুধু একটা কনফারেন্সের যাওয়া তো ঠিক হবে না।

স্পেন সফর নিয়ে আরেক কর্মকর্তা বলেন, স্পেন সফরে যাবেন না প্রধান উপদেষ্টা। ইআরডি থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাওয়ার কথা শুনতেছি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত