আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গলায় বেলুন আটকে প্রাণ গেল ৭ মাসের শিশুর

গলায় বেলুন আটকে প্রাণ গেল ৭ মাসের শিশুর

পরিবারের বড় ছেলের জন্মদিন। তাই বেলুনে ঘর সাজাতে ব্যস্ত সবাই। ভাইয়ের জন্মদিন উপলক্ষে ঘর সাজাতে না পারলেও সবার সঙ্গেই তাল বসেছিল সাত মাসের শিশু রাফসা। বড়দের দেখাদেখি সেও মুখে বেলুন দিয়ে অনুকরণ করছিল সবাইকে। তবে হঠাৎ সবার অজান্তে একটি বেলুন রাসফার গলায় ঢুকে আটকে যায়। এরপর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।

নিহত সাতমাস বয়সী রাফসা ওই এলাকার রনি মিয়ার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার শিশু রাফসার বড় ভাই ইহানের চতুর্থ জন্মদিন ছিল। এই উপলক্ষে পরিবারের সদস্যরা তার জন্মদিন পালনের প্রস্তুতি নেন। সেই অনুয়ায়ী রাত সাড়ে ৮টার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাজাতে ব্যস্ত ছিলেন। সেসময় শিশু রাফসা খাটের উপর বসে খেলছিল। শিশুটি সবার অজান্তে মুখে বেলুন ঢুকিয়ে দেয়, যা দুর্ঘটনাক্রমে তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই শিশুটি মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানিয়া বলেন, শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। বেলুনটি তার শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়। 

স্থানীয় ইউপি সদস্য মাহাবুল আলম জানান, এমন মর্মান্তিক ঘটনায় পরিবারটির জন্মদিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। এই ঘটনায় পুরো এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত