আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দুর্নীতিবাজদের অনুপস্থিতিতে বড় গরুর বিক্রি কমেছে

দুর্নীতিবাজদের অনুপস্থিতিতে বড় গরুর বিক্রি কমেছে

দুর্নীতিবাজরা এবার না থাকায় বড় গরু কম বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগে দুর্নীতির টাকা ছিল। এখন তো সেই দুর্নীতিবাজরা নেই। দুর্নীতির টাকাও নেই। সে জন্য বড় গরুর ক্রেতা কম।

আজ বৃহস্পতিবার সকালে গাবতলী গরুর হাট পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। পরে উপদেষ্টা রাজধানীর কাফরুল থানা ও মিরপুর পিওএম পরিদর্শন করেন। 


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোরবানির পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার। ক্রেতা-বিক্রেতা সবাই যাতে খুশি থাকে। তবে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ক্রেতারা বেশি খুশি বিক্রেতার চেয়ে। 

ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, কোরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। আইজিপি নিজেই এসব তদারকি করছেন।

আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত